ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

মৃত স্বামীর ঋণের দায়ে কারাগারে স্ত্রী, দুই বিচারককে তলব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃত স্বামীর ঋণের দায়ে তিন এতিম শিশু সন্তানের মাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ ও অর্থ ঋণ আদালতের বিচারক এ কে এম রফিকুল হাসানকে তলব করেছেন হাইকোর্ট। একই সাথে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যাবস্থাপককেও তলব করা হয়েছে।

আগামী ৬ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে তিন শিশু সন্তানের মা পপি খাতুনকে জামিন দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সদস্য সচিব অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। আসামিপক্ষে আদালতে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার ও আইনজীবী তপতী দাস।

আইনজীবী তপতী দাস সাংবাদিকদের জানান, গত ১৭ ফেব্রুয়ারি জামিন আবেদনটি করা হয়েছে। আদালত শুনানি নিয়ে পপি খাতুনকে জামিন দিয়েছেন। একই সাথে আইনগত কর্তৃত্ব বহিঃর্ভূতভাবে আদেশ দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে দুই বিচারককে তলব করেছেন।

মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রী কারাগারে, মামলার আসামি এতিম তিন শিশু সন্তান ঘুরছে দ্বারে দ্বারে, শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের পোল্ট্রি মুরগি ব্যবসায়ী মৃত আমিন শেখ ও পপি খাতুন দম্পতির তিন শিশু সন্তান আইরিন (১০), আহমাদুল্লাহ (৫) ও জানাতুন নাঈমা (৪)। নাবলক এতিম তিন শিশু বাবার ঋণের দায়ে ব্র্যাক ব্যাংকের দায়ের করা অর্থ ঋণের মামলার আসামি।

মা পপি খাতুন জেলে যাওয়ার পর থেকেই একই মামলার আসামি তিনটি এতিম শিশু সারাক্ষণ শঙ্কা ও আতঙ্কের মধ্যে রয়েছে, কখন জানি তাদেরও পুলিশ ধরে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৃত স্বামীর ঋণের দায়ে কারাগারে স্ত্রী, দুই বিচারককে তলব

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫