সংবাদ শিরোনাম ::
বললেন জয়নুল আবদিন ফারুক
শেখ হাসিনা সরকার মৃত মানুষকে ভোটার বানিয়েছে (ভিডিও)
আজিজুল ইসলাম বুলু, নীলফামারী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে দেশ পলাতক ফ্যাসিবাষী শেখ হাসিনা সরকার মৃত ব্যক্তিদের ভোটার বানিয়ে রাতে ভোট চুরির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিলো বলেই ছাত্র-জনতার গণঅভ্যুস্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
তিনি বলেন, আওয়ামী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে আয়নাঘরসহ বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যে মামলা , হয়রানী , গুম এবং নিশংস হত্যাকান্ড চালিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জনসভায় আরও জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























