সংবাদ শিরোনাম ::
সভাপতি ইজ্জত আলী ও সম্পাদক আবুল কালাম
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনিরামপুর থানা কমিটি গঠন
শহিদুল ইসলাম দইচ, যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
যশোর -মনিরামপুর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর ৩৫ সদস্য বিশিষ্ট থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে আলহাজ্ব ইজ্জত আলীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবুল কালাম আজাদকে।
আজ ২৫ ফেব্রুয়ারি( মঙ্গলবার) বিকাল ৫ টায় এই কমিটি ঘোষণা করা হয়। মনিরামপুর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কার্যালয় সম্মেলন শেষে এক বর্ধিত সভায় ২০২৫- ২০২৬ কমিটির অনুমোদন দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা সাধারণ সম্পাদক গাজী মো.শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, মনিরামপুর উপজেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ এবাদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন তৈয়্যবুর রহমান।
























