ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

গাইবান্ধায় বিএনপির গণজামায়েত অনুষ্ঠিত

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির’ আয়োজন স্থানীয় শহীদমিনার চত্তরে গনজামায়েত অনুষ্ঠিত হয়েছে।

দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধ, ফ্যাসিবাদী পতিত সরকারের বিচার ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ প্রদানের দাবিতে এ গনজামায়েত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হারুন অর রশিদ। তিনি বলেন,ফ্যাসিবাদী আওয়ামী শেখ হাসিনার সরকার দেশটাকে লুটেপুটে খেয়েছে। দেশকে বাপের পৈত্রিক সম্পত্তি মনে করেছিল। সেটা দেশের জনগণ শেখ হাসিনার সেই ফায়দা হাসিল করতে দেয়নি। ফলে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। সেখান থেকে তিনি ষড়যন্ত্রমূলক উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি অন্তবর্তীকালিন সরকারের উদ্দেশ্যে বলেন, দেশ সংস্কারের নামে কালক্ষেপন, ক্ষমতায় থেকে নতুন দল গঠন করে ক্ষমতায় থাকতে চান তাহলে দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। পতিত সরকার শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আপনারা কোথায় যাবেন? ইতোমধ্যে আপনারা জনগণের কাছে যথেষ্ট বিতর্কিত হয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা পরিকল্পনার মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের সমস্যা সমাধানের জন্য বড় ধরণের প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, খুন, ছিনতাই বেড়েই চলছে, সাধারণ জনগণ কার কাছে অভিযোগ করবেন। এজন্য অতিসত্তর নির্বাচন জরুরী হয়ে পড়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুননবী টিটুলের সঞ্চালনায় গণ জমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, ফারুক আহম্মেদ, ফারুক কবির আহমেদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম,অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজুসহ যুবদল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

এর আগে জেলার সাত উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে জেলার পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় বিএনপির গণজামায়েত অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫