ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

বিজিবি’র অভিযানে ১২ ঘন্টা ব্যবধানে গাঁজার চালান আটক

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অভিযানে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে বড় ধরনের ভারতীয় গাঁজা চালান আটক করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল সোয়া ৩ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপি’র টহল দল কর্তৃক ১১৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৭ বোতল ভারতীয় মদ আটকের পর একই বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারও গাঁজার চালান আটক করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বেত বাগান এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আবারো মালিকবিহীন২৯ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লক্ষ ১ হাজার ৫ শত টাকা। আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, আমাদের বিজিবি সদস্যদের কঠোর তৎপরতা এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মাদকের দুইটি বড় চালান আটক করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবি’র অভিযানে ১২ ঘন্টা ব্যবধানে গাঁজার চালান আটক

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫