ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

যশোরে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন।

ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবী ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন করছে। অপচিকিৎসার অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ নিতে পারে না। এজন্য এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ নামের আগে চিকিৎসক লিখতে পারবেন না।

এসময় নেতৃবৃন্দ সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট বাস্তবায়ন, চিকিৎসক সংকট নিরশনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক হাসনাইন জাভেদ, মাসুদুর রহমান, নাঈম ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫