ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নুন-পান্তা খেয়েও ছেলের সঙ্গে থাকতে চাই’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরার ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ষড়যন্ত্র করে গণতন্ত্রের সংগ্রাম থামানো যাবে না: অনিন্দ্য ইসলাম অমিত টাইব্রেকারের রোমাঞ্চে জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই ভাড়া বাসায় আটকে মুদি ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ এবার ‘মডেল খাল’ ভাবনা, পানির সঙ্গে বদলাবে গ্রামীণ জীবিকা মশা মারতে হাজার কোটি টাকা, তবু ডেঙ্গুর দাপট—ব্যর্থতার দায় কার? স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: নার্গিস বেগম শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মালিকবিহীন ১১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাটে মালিক বিহীন ১১৫ কেজি ভারতীয় গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ চুনারুঘাট সাতছড়ি বিওপি’র একটি টহল দল হাবিলদার মো: আব্দুল কুদ্দুসের নেতৃত্বে রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

চোরাচালান কারবারীরা বিজিবি টহল দলের টের পেয়ে পালিয়ে যায়।এসময় অবৈধভাবে চোরাচালানকৃত মালিকবিহীন ১১৫ কেজি ভারতীয় গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল উপরোক্ত সংবাদ নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালিকবিহীন ১১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫