ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্য রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘সুশীলতার দিন শেষ বিচার চায় বাংলাদেশ, এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়, জুলাই রক্তের দাম চাই নিরাপদ বাংলাদেশ চাই, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’-সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে মাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। কী ভূমিকা রাখছে সেনাবাহিনী? আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নিবো। তাদের প্রত্যেকের ৬ মাসে কী করেছে তার হিসাব আমাদের দিতে হবে।

শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই- আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব দিয়ে সমস্যার সমাধান করতে না পারেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেবো না।’

শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কী ঘাস কাটেন? সোমবারের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের মাধ্যমে আমরা আমদের কর্মসূচি শেষ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫