দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মধ্যনগরে যুবদল নেতাকে কারণ দর্শানো নোটিশ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জাতীয়তাবাদী যুবদলের এক নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম এ শহীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২২ শে ফেব্রুয়ারি জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শহদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা যুবদল। আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট সশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম বলেন, ‘যুবদল সব সময় সাধারণ জনগণের স্বার্থে কাজ করে। এম এ শহীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উত্তর পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’তবে অভিযুক্ত এম এ শহীদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ না করা বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।






















