ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

যশোর বিএনপির সম্মেলন সম্পন্ন, সভাপতি সাবু, সম্পাদক খোকন 

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেলা বিএনপির সম্মেলন শেষে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা দেলোয়ার হোসেন খোকন ও সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে আজ রাত সাড়ে ৮টার তাদের বিজয়ী ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক জানান, নির্বাচনে বিএনপির জেলা, উপজেলা, পৌর এলাকার ১৬ ইউনিটের এক হাজার ৬১৬ নেতা কাউন্সিলর ছিলেন। তাদের মধ্যে ১৫০৩ জন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট প্রদান করেন। এর মধ্যে সভাপতি পদে ১৮টি ও সাংগঠনিক সম্পাদক পদে ৫টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান খান ৬৬৩ ভোট ও মারুফুল ইসলাম ৭৩ ভোট পেয়েছেন।এদিকে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে  ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম ১৩৪১ ভোট, মুনির আহমেদ সিদ্দীকি বাচ্চু ৮৫৪ ভোট ও শহিদুল ইসলাম রবু ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছড়া এ পদের অপর প্রার্থী কাজী আযম পেয়েছেন ৭১২ ভোট।

ফলাফল ঘোষণা শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেন, আমরা যারা বিএনপি করি তারা একটা পরিবার। সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে নেতৃত্ব নির্বাচন জরুরি। আজ যারা বিজয়ী হয়েছেন তারা আনন্দ মিছিল করবো না। সতীর্থদের সাথে নিয়ে রাজনীতির মাঠে থাকবে। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। 

সভাপতি প্রার্থী মিজানুর রহমান খান বলেন, অল্প ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছি। আমরা রাজপথের সৈনিক। মাঠে ছিলাম, দেশ ও দলের প্রয়োজনে মাঠেই থাকবো।

এ বিষয়ে বিজয়ী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এটা পার্টির অভ্যন্তরীণ একটি নির্বাচন। নির্বাচিত আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কর্মীরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন এটি একটি কঠিন কাজ। আমরা নিষ্ঠার সাথে আগামী দিনের পথ চলবো। দেশের মানুষ একটি নির্বাচনের জন্য যে আন্দোলন সংগ্রামে আছে তা বাস্তবায়নে বিএনপি থেকে যে কর্মসূচি দেয়া হবে সেগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো।

তিনি আরো বলেন, দলের ভিতরে যে গণতান্ত্রিক চর্চা সেটি শুরু করেছেন আমাদের নেতা তারেক রহমান সেটি সফল হয়েছে। আমি প্রিয় নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়াসহ যশোরের শীর্ষ নেতাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম সজল এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোর বিএনপির সম্মেলন সম্পন্ন, সভাপতি সাবু, সম্পাদক খোকন 

সংবাদ প্রকাশের সময় : ১১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫