বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেপ্তার ৩ জন
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর-মির্জাপুর অংশে বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার তিনদিন পর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন। মামলার বিবরণীতে জানা যায়, ১৭ তারিখ রাত ১১টার দিকে ঢাকার গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়েলস নামের বাসটি।
পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে ডাকাতদল বাসটিতে যাত্রীবেশে উঠে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাতি করে। এসময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে ডাকাতরা। একপর্যায়ে ডাকাতরা বাস থেকে নেমে গেলে চালক গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়।
পরে যাত্রীদের চাপে রাজশাহী যাওয়ার পথে কৌশলে বাসটি আটকে চালক, সহযোগী ও সুপারভাইজারকে পুলিশে দেয়া হয়। সহায়তা চাওয়া হয় নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের। পরে পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হয়ে যায় সবাই।
একই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।