ইসলামপুরে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টার কম্বল বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও হাউজ বিল্ডিং ও ফাইন্যাস কর্পোরেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।
বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকার সহযোগীতায় মহান একুশ ফেব্রুয়ারী বিকালে ইসলামপুর বাজারস্থ মনির খান লোহানী বাড়ী মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩ শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এ সময় বাংলাতেশ সরকারের সচিব সামছুল আলম চৌধুরী, সোনালী ব্যাংক জামালপুরের ডিজিএম আব্দুল জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আউয়াল খান লোহানী,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, সাইদ খান লোহানী, সাখাওয়াত হোসেন খান সুজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























