ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, ওসি সিরাজুল ক্লোডজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তাকে ক্লোজড করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে থানার দায়িত্ব থেকে অবমুক্ত হয়ে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে কি না, জানতে চাইলে পুলিশ সুপার বলেন, সব মিলিয়ে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলন্ত বাসে দুই নারী যাত্রীর শ্লীলতাহানির বিষয়ে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করাসহ প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি ড. মোহম্মদ শাহজাহান।

এর আগে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি হয় দুই নারী যাত্রীর। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়।

বাস যাত্রীদের হাতে আটক বাস চালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরমার্শ দেন ওসি। পরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মত অবহিত করেননি ওসি।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করেন বাসযাত্রী ওমর আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, ওসি সিরাজুল ক্লোডজ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫