ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বললনে ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলেও প্রতিষ্ঠা পাবে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

ডা. শফিকুর রহমান-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিবাদের মৃত্যুই হলো অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদরা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন। তাদের ভুলে যাওয়া শহীদদের আত্মার প্রতি অবমাননার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভাষা আন্দোলনে অংশ নেওয়া অনেকেই মানবেতর জীবনযাপন করেছেন, অথচ তাদের পুনর্বাসন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। শহীদরা প্রত্যেকেই একেকটি ইতিহাস বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৫২ আমাদের শিক্ষা দেয়, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে। যারা ৫২-তে লড়াই করেছেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

এসময় জামায়াতে ইসলামির আমীর বলেন, ২৪এর আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেছিলেন সামনে পুলিশ, পিছনে স্বাধীনতা। তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললনে ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলেও প্রতিষ্ঠা পাবে না

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫