ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালন

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানটির প্রথম চরণ কানে আসামাত্র বুকের ভেতরটা কেমন জানি কেঁদে ওঠে। পরম শ্রদ্ধাভরে স্মরণ হয়ে যায় ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়া সেই শহীদদের কথা। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে প্রতি বছর ফেব্রুয়ারির একুশ তারিখে পালন করা হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে গতরাত বারোটা এক মিনিটে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা সিনিয়র কৃষি মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। প্রথম পর্বে উপজেলার বিভিন্ন দপ্তর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালন

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫