ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

শার্শায় ছিনতাইকারীদের গুলিতে যুবক আহত (ভিডিও)

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে আরিফুল শেখ (২৬)নামে যুবক গুরুতর আহত হয়েছে। আহত আরিফুল এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোর শার্শা উপজেলার উলসী কেবি ইটভাটা সামনে।

YouTube thumbnailYouTube icon

আহত আরিফুল শেখ দিকোরগাছা উপজেলার গদখালী শরীফপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

আহতের ভগ্নিপতি আব্দুল মালেক জানান, আরিফুল সে তার ব্যবহৃত ডায়াং মোটরসাইকেল নিয়ে শালির বিয়ের বাজার নিয়ে শশুর বাড়ি একই উপজেলার বাগাআচড়া কলোনি পাড়ায় যাচ্ছিল। কেবি ইটভাটার সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারি তার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা মোবাইল এবং বিয়ের বাজার ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় কাড়াকাড়ি করায় একপর্যায়ে ছিনতাইকারীরা আরিফুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তার ডান পায়ের দুটি গুলি বিদ্ধ হায়। ছিনতাইকারীররা পালিয়ে গেলে, পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতেই তাকে নাবারণ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোর ৫টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত ডাক্তার অন্তু দাস বলেন, আরিফুলের পা থেকে গুলি বের করা হয়েছে। এখন সে আশঙ্কা মুক্ত আশা করা যায়।

জানতে চাইলে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বাংলা টাইমসকে বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা ছিনতাই নাকি অন্য কিছু পুলিশ সেটা গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শার্শায় ছিনতাইকারীদের গুলিতে যুবক আহত (ভিডিও)

সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫