ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে থেকে ১০ মহিষ আটক করেছে বিজিবি

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় মহীষ আটক করেছে বর্ডার গার্ড ব্যটালিয়নের(বিজিবি) সদস্যরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এই মহিষ আটক করে ৫৩ বিজিবি। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাদ্দামের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাংগা বিওপির একটি টহল দল জেলার সদও উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় বুধবার দিবাগত গভীর রাত পৌনে ৩টায় সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিকবিহীন ১০টি মহিষ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তা জব্দ করে বিজিবি সদস্যরা।

তিনি আরও জানান, ধারণা করা যায় মহিষগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে পাচার করে এনে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে বিক্রির ব্যবস্থা করা হতো। তবে আটকের পর মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে থেকে ১০ মহিষ আটক করেছে বিজিবি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫