খোলা বাজারে সয়াবিন তেল নেই, বাড়তি দামে গোপনে বিক্রি
- সংবাদ প্রকাশের সময় : ০১:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের খোলা বাজার সয়াবিন তেলের সংকটে কাজে লাগিয়ে এক শ্রেণীর স্বার্থন্বেষী ব্যবসায়ী বাড়তি দামের সুবিধা ভোগ করছে। অভিযানের ভয়ে কোন দোকানের শোরুম সয়াবিন বোতল বা প্যাকেট নেই দোকানিরা গোপন স্থানে রেখেছে। বিশ্বস্ত ক্রেতা এলে অন্যস্থান থেকে এন তেল দেয়া হয়। এজন্য প্রতি লিটারের দাম নেয়া হয় ১৮০ থেকে ২২০ টাকা।
বেশ কিছুদিন যাবত বাজারে তেলের কৃত্তিম সংকট তৈরী করা হচ্ছে। তেল চাইলেই সরাসরি না করা হয়। তেল নেই। এজন্য সকল শ্রেণীর মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সয়াবিন সংকটে সরিষার তেলের দামও বাড়ছে। ক্রেতার চাপ বাড়ায় সরিষার তেলের দামেও বাড়ছে। ছিলো ১৭০ টাকা লিটার এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা লিটার । প্রচন্ড চাপ বাড়ায় সরিষার সংকট বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান।
অপরদিকে, দাম প্রকাশ অনিচ্ছুক কয়েক জন খুচরা ব্যবসায়ী বলেন, বেশি দাম সয়াবিন কিনতে হচ্ছে। সরকারি দামে বিক্রি করতে চাপ দেয়া হচ্ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত চলছে । ভয়ে তেল গোপন স্থানে সরিয়ে রাখছে। বিশ্বস্ত ক্রেতা আসলে তার কাছে বাড়তি দামে সয়াবিন বিক্রি করতে হয়। তারা বলেন, তেলের তীব্র সংকট যে ভাবে বাড়ছে তা সামাল দিতে না পারলে তেল পাওয়া যাবে না সন্দেহ আছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারি পরিচালক মোঃ সোহেল সেখ বলেন, আমি ছুটিতে আছি। এসেই অভিযান চালাবো।






















