ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

ঝিনেদাহের সাবেক এমপি মিয়াজি যশোরে আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডামি’র নির্বাচনে ২০২৪ সালে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর উপজেলা) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে তার নিজের মালিকানাধীন বিনোদন কেন্দ্র ‘শ্যামলছায়া’ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বাংলা টাইমসকে নিশ্চিত করেছেন যশোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

mm

এর আগে সন্ধ্যা থেকেই ওই বিনোদন কেন্দ্রটি ঘেরাও করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যশোরের বেশকিছু নেতা-কর্মী। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে যায়।

যশোর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিনে এই বিনোদন কেন্দ্র ‘শ্যামলছায়া’। রাত ১০টার দিকে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, বিনোদন কেন্দ্রের প্রধান ফটকে বিপুল সংখ্যক স্থানীয় মানুষের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা রয়েছেন। তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

জাতীয় নাগরিক কমিটি যশোরের প্রতিনিধি নূরুজ্জামান বলেন, বিনোদন কেন্দ্রটিতে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডামি এমপি সালাহউদ্দিন মিয়াজী রয়েছেন এমন খবর পেয়ে সন্ধ্যায় তাদের কিছু নেতা-কর্মী ‘শ্যামলছায়া’য় যান। সেসময় বিনোদন কেন্দ্রের লোকজন তাদের মারধর করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তাদের সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিনোদন কেন্দ্রটি ঘেরাও করে শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রাত ১১টা ২০ মিনিটে পুলিশের একটি গাড়িতে উঠিয়ে সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজীকে বিনোদন কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে জানতে যশোর পুলিশের একাধিক কর্মকর্তাকে মোবাইল ফোনে রিং করা হলেও তারা রিসিভ করেননি।

তবে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজীকে আটকের কথা স্বীকার করে বলেছেন, তাকে যশোর থেকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিনেদাহের সাবেক এমপি মিয়াজি যশোরে আটক

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫