ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

ফুলবাড়ীতে দুগ্ধ উৎপাদনকারীদের মাঝে বিনামূল্যে ঘাস কাটা মেশিন বিতরণ

আজিজুল হক সরকার,ফুলবাড়ী
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ১১টি দুগ্ধ উৎপাদনকারী (পিজি) দলের মাঝে ঘাসকাটা মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিনামূল্যে এসব মেশিন বিতরণ করা হয়।

প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর ইনভেস্টমেন্ট সাপোর্টের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় মোট ১৫টি দল রয়েছে। প্রান্তিক পর্যায়ে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে এই প্রকল্প। এর মধ্যে দুগ্ধ উৎপাদনকারী ১১টি দলের মাঝে ঘাস কাটা (গ্রাস চপার) মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি দলে ৪০ জন করে সদস্য রয়েছে। প্রতিটি দলে একটি করে এইসব গ্রাস চপার মেশিন সকল সদস্য মিলে ব্যবহার করবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শাহানুর আলমসহ লাইভস্টোক সার্ভিস প্রোভাইডারগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে দুগ্ধ উৎপাদনকারীদের মাঝে বিনামূল্যে ঘাস কাটা মেশিন বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫