ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে হুমকি ও অবরুদ্ধ করার ঘটনায় বিআরইউ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ শাহ জালাল,বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকী’র অফিস কক্ষে প্রবেশ করে তাকে হুমকি ও অবরুদ্ধ করে মারমুখী আচরণ সহ ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত হওয়া সাংবাদিকদের সাথে অসদাচরণের ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে ঘটে যাওয়া ঘটনার যথাযথ তদন্ত ও বিচারের দাবী করছেন। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সন্ধ্যায় রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে ওই হুমকি ও অবরুদ্ধ করার ঘটনা ঘটিয়েছে নানা কর্মকার্ন্ডে বির্তকিত বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের অনুসারী মহানগর ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের প্রায় ৫০/৬০ জন নেতাকর্মী।

য়যে কারণে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বিআরইউ মনে করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকান্ড শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করবে। যা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের অভিসন্ধি মাত্র। তাই যে কোন ভাবেই এ ধরনের উগ্র-উচ্ছৃঙ্খল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য দায়িত্বশীল বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কঠোর হস্তক্ষেপে দমন করবে বলে বিআরইউ মনে করে।

একইসাথে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াাউদ্দিন সিকদারের উচ্ছৃঙ্খল কার্যকলাপ ও আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নগরীর সচেতন নাগরিকদের প্রতি প্রতিবাদ জানানোর উদাত্ত আহবান জানিয়েছেন বিআরইউ’র সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাঈদুল্লাহ সহ সদস্যবৃন্দ।বিআরইউ নেতৃবৃন্দ বরিশালে এ ধরনের ঘৃণ্য কার্যকলাপের প্রতিবাদে সবাইকে সোচ্চার হবার আহŸান জানানাের পাশাপাশি ভবিষ্যতে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বা তার অনুসারী কর্তৃক পেশাগত দায়িত্ব পালনে কর্মরত সাংবাদিকদের হয়রানীর শিকার না হয়। সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে হুমকি ও অবরুদ্ধ করার ঘটনায় বিআরইউ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫