ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাদুল্যাপুর উপজেলা শাখা।

১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সাদুল্যাপুর হাইস্কুল মাঠে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে সমবেত হন বিক্ষোভকারীরা। তখন সেখানে পথসভা করেন জামায়াতের নেতা-কর্মীরা।

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দলটির সাদুল্যাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা শাখার সহ-সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, মাওলানা আব্দুর রউফ মিয়া, লোকমান হোসেন, শাহাবুল আলম কাজল, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন মন্ডল, আব্দুল হাদি, মাইদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ ও পথসভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল মামুন কতিপয় দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। এ হত্যায় অংশগ্রহণকারী প্রকৃত খুনিদের রক্ষার্থে হীন ষড়যন্ত্র করতে নিরপরাধ কিছু জামায়াতের নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এসব আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫