ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের বিনা ভাড়ার দাবীতে মানববন্ধন

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখা এবং শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের দাবিতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি ঘাটে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী খালঘাট খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা থেকে ভাড়া বৃদ্ধি করে ৫ টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে গোহালবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আগের ভাড়া নির্ধারনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাবালুন নুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক ও বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় ইদগাহ জামে মসজিদের খতিব মো.আব্দুল্লাহ, ইউপি সদস্য মেহেদী হাসান, শিক্ষার্থী নাফিসা খাতুন, স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মালেকসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের বিনা ভাড়ার দাবীতে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫