ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর মানববর্জ্য বর্জ্য থেকে জ্বালানি তেল, প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যশোরের এসপিকে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে আগামীকাল সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও চার জেলার এসপির বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে ১৭ ফেব্রুয়ারি ইস্যু করা স্মারকে (স্মারক নম্বর: ৪৪.০১.০০০০.০১৯.০১৫.২৫.৬৯২) যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে জেলা পুুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে। এই স্মারকে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম।

এই আদেশের অর্থ তাকে যশোর থেকে প্রত্যাহার করা হলো কি না সে ব্যাপারে নিশ্চিত নন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফোন রিসিভ না করায় এই বিষয়ে পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদের বক্তব্য জানা যায়নি। তবে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী আমার দেশকে জানান, উল্লিখিত চিঠি যশোরে এসেছে। তবে এই চিঠির মানে তিনি নিশ্চিত করতে পারেননি।

হাসিনা রেজিমের পতনের পর গত ৩১ আগস্ট যশোরে পুলিশ সুপার হিসেবে যোগ দেন মো. জিয়াউদ্দিন আহম্মেদ। তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ শোনা যায়নি।

এদিকে, নোয়াখালী, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের কাছে একই ধরনের স্মারক পাঠানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরের এসপিকে সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫