সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছায় পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় পূবালী ব্যাংক পিএলসি উপশাখায় ‘‘পূবালী ইসলামী ব্যাংকিং’’ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা উপ-শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করেন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফরিদ আহম্মেদ।
উদ্বোধনপূর্ব দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপশাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক কাজী প্রোপ্রাইটর জিয়াউর রহমান, রুপালী বস্ত্র বিতানের প্রোপ্রাইটর ইকবাল হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী লিন্টু মিয়া, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ঝিকরগাছা থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি শামীম মাহমুদ।
























