হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে ইউনিটের নিয়মিত ড্রিল মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল বেলা প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এসময় তিনি প্রতিটি অফিসার – ফোর্সের পোশাক – পরিচ্ছদ ও শৃঙ্খলা বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারি পুলিশ সদস্যদের বিধি মোতাবেক জিএস মারক গুড সার্ভিস মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন ও জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে তাদের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ সভা ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান কার হয়।
এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণ সহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তাকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

























