সংবাদ শিরোনাম ::
রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টার নওগাঁর আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ফেরুয়ারী) সকালে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.এ.টি.এম. মাহবুব -উল করিম,প্রকল্প পরিচালক যুগ্ন সচিব ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপত্বিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আহসান হাবিব,ওয়েল ফেয়ার সেন্টার নওগাঁ, জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনুর রহমান, ব্যাক এর প্রতিনিধি আরিফল ইসলাম প্রমুখ। দিন ব্যাপী সেমিনারে বিদেশ প্রত্যাগত কর্মী, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীরা, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।

























