ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

সাংবাদিক দম্পতি শাকিল-রূপা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে একটি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগে আদাবর থানার আরেক মামলায় তাদের দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছিল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, সরকার পরিবর্তনের দিন ঢাকার মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শাকিল আহমেদ ও ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক। শাকিল ছিলেন নিউজ হেড, আর রূপা প্রিন্সিপাল করেসপনডেন্ট। ক্ষমতার পালাবদলের পর ২১ আগস্ট তারা দেশ ছাড়ার চেষ্টা করেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নেয় পুলিশ।

সাংবাদিক দম্পতিকে নতুন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মামলার তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক দম্পতি শাকিল-রূপা ৫ দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫