ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে পাবনায় চালকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার অটোরিকশা চালকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দাশুরিয়া আকিজ ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালিত সকল গাড়ির চালকদের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ মাস যাবত পাম্প থেকে সিএনজি না পাওয়ায় দুর্বিষহ জীবন যাপন করছেন গাড়ি চালকরা। অন্য পাম্প থেকে দীর্ঘ সময় ধরে গাড়িতে সিএনজি নিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। 

সময়মতো সিএনজি না পাওয়ায় আয় কমে গেছে। তাই অবিলম্বে সিএনজি পাম্প চালুর জন্য আকিজ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ সময় বক্তব্য দেন, সিএনজি অটোরিকশা চালক ফিরোজ হোসেন, তুহিন সরদার, মাসুম হোসেন, তুষার শেখ, আব্দুল কুদ্দুস সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে পাবনায় চালকদের মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫