ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

ফুলবাড়ীতে ট্রান্সফর্মার চুরির ঘটনায় গ্রেফতার ২

আজিজুল হক সরকার, ফুলবাড়ী( দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আলামীন ইসলাম ( ৩০) ও নন্দ দুলাল মহন্ত সোহাগ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া এবং দক্ষিণ বাসুদেবপুর পুরাতনবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলামিন উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপর ব্যক্তি দুলাল মহন্ত সোহাগ একই ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতনবন্দর এলাকার গৌতম মহন্তের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

জানাগেছে, এর আগে গত ১৩ ফেব্রæয়ারি ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার প্রধান সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩০০ পরিবার। চুরি হওয়া ট্রান্সফর্মার টি ২৫০ কেভির ছিল। যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

এছাড়া গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় সেসময় একজনকে আটক করলেও ট্রান্সফর্মার উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ট্রান্সফর্মার চুরির ঘটনায় ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একটি চুরি মামলা দায়ের করেছেন।

তদন্ত সাপেক্ষে দুলাল মহন্ত সোহাগ নামে এক আন্তঃ জেলা ট্রান্সফর্মার চোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইতঃপুর্বে দুইটি ট্রান্সফর্মার চুরি মামলা ও চারটি মাদক মামলা রয়েছে। এরপর তার তথ্যের ভিত্তিতে আলামীন ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১৬ ফেব্রæয়ারি) বিকেল ৩টায় তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তবে চুরি যাওয়া ট্রান্সফর্মার উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে ট্রান্সফর্মার চুরির ঘটনায় গ্রেফতার ২

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫