ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এমন প্রস্তাব দেয়া হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি স্পষ্ট করেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন- এটা আমাদের দ্বিতীয় ইনিংস। আমরা এই দ্বিতীয় ইনিংসে অংশীজন হয়েছি। তিনি সবাইকে ধৈর্যধারণ করতে বলেছেন। আমরা বলেছি- একটি টেস্ট ম্যাচের মধ্যদিয়ে (স্থানীয় সরকার নির্বাচন) আমাদের যেতে হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভিটির মধ্যদিয়ে সমাপ্ত করতে হবে। অনেক দলই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে। আমরাও মনে করি, লোকাল গভর্নমেন্ট ফাংশনাল করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক বলেন, আওয়ামী লীগের যারা দোসর রয়েছে এবং আওয়ামী লীগের যারা এখনো স্থানীয় সরকারের জায়গাগুলোয় রয়েছে, তারা ফাংশনালিটি (ফ্যাসিবাদী কার্যকলাপ) বজায় রেখেছে। এজন্য লোকাল গভর্নমেন্টে (স্থানীয় সরকার) একটা টেস্টের মধ্যদিয়ে জাতীয় নির্বাচনে যেতে হবে। আমরা মনে করি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি নির্বাচনের প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি

সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫