সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ীতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে হাজ্বী পুনর্মিলনী অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
মিয়াবাড়ী মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজার রহমান রাজা,পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোনয়ারুল ইসলাম প্রমূখ।
শেষে দেশ-জাতি ও সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব প্রফেসর শাহজাহান আলী সরকার।

























