মান্দায় ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
নওগাঁ মান্দা উপজেলা বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর মান্দায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শনিবার বিকেল ৪ টায় নওগাঁ জেলার মান্দা থানাধীন কশব ইউনিয়নের ভোলাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল কাশেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , মান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ( সাবেক ) ও নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা, ড্যাব-নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু এমবিবিএস।
এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দিন সরদার, সাইদুর রহমান মোল্লা, জালাল উদ্দিন সাহানা।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃইকরামুল বারী টিপু বলেন, আমার ছোট থেকেই প্রবল ইচ্ছা ছিল বড় হয়ে জনমানুষের সেবা-যত্ন করবো, আমি ডাক্তার হওয়ার পর থেকে আপনাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন । উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কত কাজ করেছি তা এই সভার উপস্থিতিই বলে দেয় এবং অতিতের সভায়ও আপনারা প্রমান করেছেন। আমাকে যদি দল থেকে আগামী দিনে নোমিনেশন দেয় আর আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেন, ঠিক এই ভাবেই আপনাদের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ্।
বিশেষ অতিথি মোজাম্মেল হক মুকুল বলেছেন, বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের সঠিকভাবে ভোট প্রদান করতে পারি নাই। তবে এই বার ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করে ন্যায় নিষ্ঠাবান ও জনদরদী প্রতিনিধি বানাতে সক্ষম হব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম,কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী মাঝি, সাহার আলী, নুরুল ইসলাম, মতিউর রহমান,হারুন অর রশিদ, আনিছার রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত হাজারো জনতা তার সমর্থনে উল্লাস প্রকাশ করে এবং বলেন, মান্দাবাসী অতীতে আপনার পাশে ছিল ইনশাআল্লাহ্ আগামী দিনে আপনার সাথে আমরা আছি।

























