ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

ইজতেমা ময়দান-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

মৃত দুই মুসল্লি হলেন-বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং শরীয়তপুরের নড়িয়া থানার মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।

মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার রাতে ইজতেমা ময়দানের ৭২ নম্বর খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন নাজমুল হোসেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই রাতে সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় তিনজন মুসল্লির মৃত্যু হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫