ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন। এটি দুই দেশের বাহিনীর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

এনডিটিভি জানিয়েছে, ১৭-২০ ফেব্রুয়ারি বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

সম্মেলনে সীমান্তে বেড়া নির্মাণ, উত্তেজনা প্রশমন, অবকাঠামোগত সমস্যা সমাধান ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়ে আলোচনা হবে। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, উভয় বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, দুই দেশের সীমান্ত বাহিনীর সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা পাঁচটি ভারতীয় রাজ্য-পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম ও মিজোরামের সঙ্গে বিস্তৃত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন সোমবার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫