ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

আদমদীঘিতে কৃষক লীগ নেতা তপন গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপি অফিস ভাঙচুর, ককটেল নিক্ষেপের ঘটনায় নাশকতা ও বিস্ফোরক মামলায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে গতরাতে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। 

গতরাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তারকৃত তপন কুমার (৪২) উপজেলার মিতইল গ্রামের নিপেনদ্রনাথ সরকারের ছেলে। আজ (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে নিয়ে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর ছবি ভাঙচুর ও একাধিক ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরো ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপরোক্ত  মামলার চাঁপাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় গতরাতে গ্রেপ্তর কৃত তপনকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো  হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদমদীঘিতে কৃষক লীগ নেতা তপন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫