ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ

পাবনায় র‍্যাব ও ডিবির পোশাকে ডাকাতি, বিপুল টাকার মালামাল লুট

পাবনা প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় র‍্যাব ও ডিবির পোশাক পরে কমরেড জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাথর তোলা মহল্লায় জাকির হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে ভাড়া থাকেন তিনি। গত রাত সাড়ে ৩টার দিকে বাড়ির সকল তালা ভেঙে প্রশাসনের ছদ্মবেশে প্রবেশ করে সাতজন ব্যক্তি। 

আমার হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে জিম্মি করে এবং ঘরে থাকা টাকা পয়সা ও সোনার অলংকার নিয়ে তারা পালিয়ে যায়। তাদের গায়ে ডিবি পুলিশের পোশাক ও র‍্যাবের পোশাক পরা ছিল। তারা চার তলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ঘরেও লুটপাট ও ভাঙচুর করেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার রাতেই ছয় সাতটি বাসার মেইনগেটে নতুন তালা ঝুলিয়ে দেয় এই চক্রটি। যেন কেউ বের হতে পারে।

এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক। আমাদের পুলিশ বা র‍্যাবের কোন টিম যায়নি। আমরা দ্রুত বিষয়টি উদঘাটন করে প্রকৃত অপরাধীদের ধরতে সক্ষম হব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় র‍্যাব ও ডিবির পোশাকে ডাকাতি, বিপুল টাকার মালামাল লুট

সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫