ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টের যুবলীগ নেতা গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে মহুরুল ইসলাম (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মহুরুল ইসলাম,ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি বেতদিঘী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, মহুরুল বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামি। তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মস‚চির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। ওই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ¦ায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
এ ঘটনায় ৬ ফেব্রæয়ারি পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন।

























