ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

সরকার লুৎফর রহমান গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় ধাপের হাট ইউনিয়ন শাখা(নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল নামে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩০) খামারপাড়া গ্রামের গ্রামের আব্দুল মান্নান মন্ডলের দ্বিতীয় পুত্র বলে জানা গেছে।

স্থানীয় একটি সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার উপর এ হামলা চালায়। হাসপাল থেকে মামুনের লাশ ধাপেরহাটে নিয়ে আসলে বিক্ষুদ্ধ জনতা ও তার স্বজনরা লাশ নিয়ে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে প্রসাশনের হস্তক্ষেপে জনগন অবরোধ তুলে নেয়।

নিহত আব্দুল্লাহ আল মামুন মন্ডল (নিষিদ্ধ সংগঠন) বাংলাদেশ ছাত্রলীগের ধাপের হাট উনিয়ন শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।

মামুনের পরিবার জানায়, সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিলো না। সে বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার এবং দীর্ঘ দিন থেকেই সে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলো। গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় চলে আসে। এর একদিনের মাথায় বৃ্‌হস্পতিবার বিকেলে দুর্বৃত্তের হামলায় নিহত হলো মামুন।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫