ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’ লীগ নেতা কারাগারে

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক মোশাররফ হোসেনকে উপজেলা সদর এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

(১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন (৫০) উপজেলার সান্তাহার পোস্ট অফিস পাড়া মহল্লার মৃত তালেব আলী সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৫ আগস্ট ২০২৫ থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাত পরিচয়সহ আ’লীগের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতি বার দুপুরে গোপন সংবাদ পেয়ে উপজেলা সদর এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মামলার তদন্ত করে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’ লীগ নেতা কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫