সড়কে নিম্নমানের খোয়া, দু’ দকের অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়ার পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেনের অভিযানকালে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন জানান, সড়ক পরির্দশন কালে নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুনগতমান নিরুপনের জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যের বিভিত্তে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বাংলা টাইমসকে জানান, সড়ক নির্মানে খোয়াসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রেখে নতুন করে ভালো মানের নির্মান সামগ্রি দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। সড়কটি নির্মাণে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।






















