ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩০০ পরিবার

আজিজুল হক সরকার, ফুলবাড়ী ( দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে দু’মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০ পরিবার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাধারণ লোডশেডিং মনে করেন স্থানীয়রা। সকালে জানতে পারেন পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফর্মারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষ। কখন ঠিক হবে তা নিয়ে রয়েছে উদ্বিগ্ন। ট্রান্সফর্মার থেকে মাত্র ১০০ গজের মধ্যে একটি এতিমখানা মাদ্রাসা, দুইটি স্কুল, একটি মন্দির এবং একটি মসজিদসহ বেশ কয়েকটি দোকান পাট থাকার পরও এত বড় চুরির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। দু’মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মার টি ২৫০ কেভির। যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বাংলা টাইমসকে জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফর্মারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩০০ পরিবার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫