হবিগঞ্জে মামলা তদন্তের অগ্রগতি পর্যালোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের পিবিআই কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উপস্থিতিতে মামলা তদন্তে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টারর্স কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত সহিংসতার ঘটনায় ৫ আগষ্ট পরবর্তী সময়ে সিলেট রেঞ্জ ও এসএমপি সিলেট এর আওতাধীন এলাকায় রুজুকৃত মামলা সমূহের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে গঠিত মেন্টর(পরামর্শক) কিমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল ইউনিটের অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

























