ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় সীমানা প্রাচীর ভেঙে ফেলে জমি জবরদখলের অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে।

জমির মালিক এনায়েতুল কবির (দবির) অভিযোগ করেন,দীর্ঘদিন আগে সে শাজাহান আলীর কাছ থেকে জমি কিনে বাড়িঘর নির্মান করে বসবাস করছেন। এরই মধ্যে শাজাহান আলীর ভাতিজা উপজেলার মথুরাপুর

ইউনিয়নের ভাদরা গ্রামের তুফানের ছেলে আঃ মমিন বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ২৫/৩০ জন লোক নিয়ে সন্ত্রাসী কায়দায় বাড়ির পাকা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে কলাগাছসহ অন্যান্য ফসল নষ্ট করে জবরদখল করে ঘর তোলার অপচেষ্টা করে।

খবর পেয়ে জমির মালিক দবির পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হামলাকারীদের সরিয়ে দেয়। জানা গেছে,এই জমি নিয়ে দবিরের সাথে আঃ মমিন গং এর বিরোধ চলছে। আব্দুল মমিন এই জমিতে ওয়ারিশ বলে দাবি করছেন।

কিন্তু এনায়েতুল কবির (দবির) জানান, আঃ মমিনের পিতার জমি আগেই বিক্রি করে দিয়েছেন। এখানে তাদের কোন স্বত্ব নেই। এনিয়ে আদালতে মামলা রয়েছে। এলাকাবাসী জানান,বাড়ির পাকা দেয়াল ভেঙে ফেলে অনেক লোক ভেতরে ঢুকে গাছপালা কেটে ঘর তোলার চেষ্টা করেন।

পুলিশ এসে সবাইকে সরিয়ে দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান,জমি দখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫