ইসির কাছে জামায়াতের ২৩ প্রস্তাব
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে ব্রিফে এ মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত ইসলামির পক্ষ থেকে ইসিকে ২৩টি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত সেক্রেটারি।
এসময় তিনি বলেন, আমরা যেসব পয়েন্ট দিয়েছি তার মধ্যে মূল পয়েন্ট হলো সংস্কার ছাড়া নির্বাচন নয়। নির্বাচন প্রক্রিয়ার সাথে রাষ্ট্রের যেসব অঙ্গ ও বিভাগ জড়িত, সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না।
শুধু নির্বাচন করতে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা।
























