ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি কাউখালি থানাধীন বেতবুনিয়ায় অবস্থিত দীপঙ্কর কলেজটির নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করা হয়েছে। রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদারের নামে পূর্বে এটির নামকরণ ছিল।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জারীকৃত এ আদেশে বলা হয়, ‘দীপংকর তালুকদার কলেজ’এর নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেতবুনিয়াসহ কাউখালি উপজেলাবাসী সবাই চায় সরকারি অর্থায়নে কোন প্রতিষ্ঠান ব্যাক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবী, বেতবুনিয়া দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ করা।

আমাদের দাবি মেনে নিয়ে সরকারি নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আমরা কাউখালীবাসী ও বেতবুনিয়ার আপামর জনতা, স্থানীয় সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভ হোক বেতবুনিয়া কলেজের নতুন পথচলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫