ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

রুয়েটে প্ল্যানিং কার্নিভাল’র উদ্বোধন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

??

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বৃহস্পতিবার শিক্ষক, অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের উদ্যোগে ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর উপাচার্য ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে প্রকাশিত ঘড়মড়ৎশড়ঃযড়হ ৩.০ নামক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

Rajshahi Sourav Photo 13.02.25 Copy01
??

পরে রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ১ম প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল আয়োজনের মাধ্যমে নগর পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেশাদার ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ সৃষ্টি হবে এবং পরিকল্পনা বিষয়ক বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাবে।”

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা. ইলমী ফরিদাতুলের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ, এ্যাসোসিয়েশন অব রুয়েট প্ল্যানার্স অ্যালামনাইয়ের সভাপতি শুভকান্তি পোদ্দার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) বোর্ডের সদস্য মো. ফাহিম আবেদিন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে ওয়ার্কশপ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট যেমন-পোস্টার প্রেজেন্টেশন, ফটোগ্রাফি কম্পিটিশন, প্রজেক্ট ডিজাইন, ডকুমেন্টরী প্রদর্শণী ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ইউআরপি বিভাগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে প্ল্যানিং কার্নিভাল’র উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫