ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ডা. শফিকুর রহমান-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, সরকারি বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সহিংস উপায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এসব ঘটনার জন্য আরও গভীর তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছে।

প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জাতিসংঘের প্রতিবেদনকে ‘গণহত্যার দলিল’ আখ্যা দিয়ে বলেন, এতে ‘খুনি ও মাস্টারমাইন্ডদের পরিচয় বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে।’

নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘গণহত্যার জন্য দায়ীদের বিচার সময়ের দাবি।’ পাশাপাশি, তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক এক পরিদর্শনের প্রসঙ্গ টেনে লেখেন, ‘ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর জাতির সামনে নির্মম দমন-পীড়নের প্রতীক হয়ে থাকবে।’

এছাড়া, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর উল্লেখ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

জামায়াত আমির তার পোস্টের শেষে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দেওয়ার জন্য দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫