জানালেন নাহিদ ইসলাম
চোখে কালো কাপড় পেঁচিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আয়নাঘর’ পরিদর্শনে যান তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আয়নাঘর দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
নাহিদ ইসলাম লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময়ে একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী। চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাঘর নামক বন্দিশালায়। শুধু রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত ১৫ বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ।’
তিনি আরও লেখেন, ‘আমরা গুম ও আয়নাঘরে বিনা বিচারে বন্দীদের ন্যায়বিচার নিশ্চিত করবোই। আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রব্যবস্থা নির্মাণ করতে চাই, যেখানে আর কখনো কোনোদিন বাংলাদেশের মাটিতে এমন ঘৃণ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের পুনরাবৃত্তি না হয়।’























