ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

শরণখোলায় গৃহবধুর মরদেহ উদ্ধার

আবু-হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরণখোলায় বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল থেকে  পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধু মহিমা বেগম (২৫) উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল হাওলাদারের স্ত্রী। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের রুহুল পহলানের পুত্রবধূ মহিমা বেগমকে  স্বজনরা বাড়ীর পুকুর থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের শশুর রুহুল পহলান বলেন, মহিমা বেগম ভোর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে। নিহত মহিমার মাতা মিনারা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, শশুর ও শাশুড়ী নির্যাতন করে তার কণ্যাকে মেরে ফেলেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে মহিমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ বুধবার দুপুরে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরণখোলায় গৃহবধুর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫